পবিত্র মাহে রমজানের আজ অষ্টম দিন। প্রতিদিনের মতো আজও সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর উপজেলার সরকারি বাসভবনের সামনে যথারীতি উপস্থিত অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যরা। শনিবার (২রা মে) বিকালে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে ছয়শো’ হতদরিদ্র মানুষের মাঝে ভুনা খিচুড়ি বিতরণ করা হয়।

মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসের ৮ম দিনের এই খাবার বিতরণ সম্পর্কে মুঠোফোনে মঞ্জুরুল আলম রাজীব জানান, আজও (শনিবার) ছয়শো অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। করোনা সংক্রমনের এই দূর্বিসহ অবস্থায় খাবার পেয়ে এসব অসহায় মানুষের চোখেমুখে যে আনন্দের ঝিলিক দেখতে পাই, এটুকুই আসলে আমার পাওয়া।
তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। সেই কাজেরই ধারাবাহিক অংশ হিসেবে আমার নিজস্ব অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ।

এই খাবার বিতরণ কালে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সফিউল্লাহ সুজন প্রমুখ সহ অন্যরা।
কেএ/বার্তাবাজার