চট্টগ্রামে ইয়াবা পাচারকালে ৫০০০ পিস ইয়াবা সহ ০২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। শনিবার (০২ মে) সকাল ১১টায় নগরীর ফিরিঙ্গি বাজার ব্রীজ ঘাট এলাকা হতে ওমর ফারুক (২০) ও নুরুল আমিন (১৯) নামে দুই যুবককে ৫০০০ পিস ইয়াবা ও ১টি পিকআপ সহ গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রুহুল আমীন জানান, “মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমানের দিক নির্দেশনা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মির্জা সায়েম মাহমুদের (পিপিএম) সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ জাহেদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমীন ও সিএমপি’র ০৩ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০০ পিস ইয়াবা ও ০১টি পিকআপ সহ ওমর ফারুক প্রকাশ ফারুক (২০) ও নুরুল আমিন মনিয়া প্রকাশ মুন্না (১৯) নামে দুইজনকে গ্রেফতার করেন।”
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কেএ/বার্তাবাজার