করোনাভাইরাসের প্রভাবে থমকে আছে পুরো বিশ্ব। মাঠে নেই ব্যাট-বলের লড়াই। পৃথিবীর এই কঠিন সময় দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসান। গত (২৪ এপ্রিল) বিকেল ৪ টার দিকে সাকিব-শিশির দম্পতি কোল জুড়ে আসে দ্বিতীয় সন্তান। আর তার নাম রাখা হয়েছে ইরাম হাসান।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় কন্যা সন্তানের নাম জানিয়ে সাকিব লিখেন;“২৪ শে এপ্রিল শুক্রবার ফজরের সময় রমজান কারিমের প্রথম দিনে আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়। আমরা তার নাম রেখেছি ‘ইরাম হাসান’ অর্থ (জান্নাত) রেখেছি। সে যেন সত্যিকার অর্থেই বেহেশতের এক টুকরা।”
কেএ/বার্তাবাজার