ঢাকায় ঢুকতে দেখাতে হবে পরিচয়পত্র

করোনা ভাইরাসের কারণে মাসখানেক বন্ধ থাকার পর সম্প্রতি পোশাক কারখানা খুলেছে। কর্মস্থলে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছে শ্রমিকরা। আর তাদের ঢাকা প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।

সংক্রমণের ঝুঁকি সত্বেও বৈরি আবহাওয়ার মধ্যেই ঢাকায় ফিরেছে শতশত মানুষ। সামাজিক দুরত্বের যেন বালাই নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

এদিকে ঢাকায় প্রবেশে শ্রমিকদের কারখানার পরিচয়পত্র প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়েছে। তবে চিঠিতে শ্রমিকদের ঢাকায় আনতে মালিকদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও জানানো হয়।

তবে দেশের অধিকাংশ জেলা লকডাউন থাকলেও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মানছে না সরকারি নির্দেশনা। তবে সেনা-বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানুষকে শারিরীক ও সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর