সুস্থ হয়ে বাসায় ফিরলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক শওকত

প্রথম আলোর বিশেষ বার্তা সম্পাদক শওকত হোসেন প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। শনিবার (২ মে) রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে সুস্থতার সনদ দেয়ার পর বাসায় ফেরেন। এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

প্রথম আলো অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার দুপুরে শওকত হোসেনকে মুগদা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

এদিন শওকত হোসেনের সাথে আরো ছয়জন করোনা রোগীকে মুগদা হাসপাতাল থেকে আজ ছাড়পত্র দেয়া হয়েছ।

গত ২০ এপ্রিল পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ার পর সাংবাদিক শওকত হোসেন হাসপাতালে ভর্তি হন। আজ বেলা সাড়ে ১২টায় মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাততালির মাধ্যমে আটজনকে বিদায় জানান।

মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসক রুবিনা ইয়াসমীন জানান, আজ ছাড়া পাওয়া আটজনের মধ্যে এ হাসপাতালের একজন চিকিৎসকও রয়েছেন। হাসপাতালটিতে থেকে এ পর্যন্ত মোট ১৩ জন সুস্থ হয়ে ফিরেছেন। এখন ভর্তি আছেন ৩০০ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোট ৪ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর