নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কোরছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল এমপি।
আজ শনিবার লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন এলাকার হতদরিদ্র কর্মহীন রিক্সা, অটোরিক্শা,ভ্যান চালকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি ।
এসময় সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে আসবেন না, কেউ না খেয়ে থাকবেন না আমি খাদ্য পৌঁছে দেবো। খাবার না পেলে আমাকে অবহিত করুন। সরকারি নির্দেশনা মেনে চলুন এবং কেউ অসুস্থ্যবোধ করলে দ্রুত হাসপাতাল সহ আমাকে অবগত করুন। করোনায় কেউ আতঙ্কিত হবেন না নিয়ম মেনে সচেতনতা অবলম্বন করে চললে আমরা সকলেই মরণব্যাধী করোনাভাইরাস থেকে মুক্তি পাবো।
কেএ/বার্তাবাজার