কক্সবাজারের টেকনাফে মালিকবিহীন ৫১ হাজার ৬৯৫ পিস ইয়াবা উদ্ধার করেছে ২ বিজিবি। শনিবার (২ মে) টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিওপির সদস্যরা নাফনদীর মোহনা তল্লাশী চালিয়ে পলেথিনে মুড়ানো দুটি ব্যাগ জব্দ করে। জব্দকৃত ব্যগ থেকে ৫১হাজার ৬৯৫পিস ইয়াবা বড়ি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ইয়াবা গুলো বিনষ্ট করার জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
কেএ/বার্তাবাজার