বর্তমানে গোটা বিশ্ব করোনা’র মরণ ছোবলের মহামারীতে আক্রান্ত। এই মহামারীতে সম্মুখ যুদ্ধের প্রথম সারিতে রয়েছেন আমাদের চিকিৎসকরা । তারা দিন-রাত পরিশ্রম করে লড়ছেন সেই মহামারীর বিরুদ্ধে। কুড়িগ্রামেও এর ব্যতিক্রম নেই । জেলা সদরের খলিলগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের সামনে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠা সামাজিক সংগঠন ‘পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্র’ আতংকের মাঝেও ভয় কে জয় করে,নিরবে মানুষকে সতর্ক করার পাশাপাশি তাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা চলমান রেখেছেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে ১জন পল্লীচিকিৎসক দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে এর চিকিৎসক সংখ্যা ৪ জন ও নার্সের সংখ্যা ১৬ জন। যারা সবাই শুক্রবার বাদে সপ্তাহের ৬ দিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাম মাত্র সম্মানীর বিনিময়ে রোগী দেখেন ।
কেন্দ্রটির স্বেচ্ছাসেবীগণ ও পল্লী চিকিৎসক গ্রামে ঘুরে হতদরিদ্র রোগীদের খুঁজে ৬ মাস মেয়াদী একটি কার্ডের দেন বিনামূল্যে । সেই কার্ডের মাধ্যমে প্রাথমিক চিকিৎসাসহ ছোট-খাটো শরীরের অসুস্থতার সমাধান দেন তারা ।
‘পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্র’র পরিচালক শহিদুল ইসলাম শিমুল ‘বার্তা বাজার’ কে জানান, আর্থিক সহায়তা পেলে তাদের চিকিৎসার মান আরো বাড়িয়ে দেবেন। সেইসাথে দরিদ্রদের স্বল্প খরচে সার্জারি সহ অন্যান্য চিকিৎসা সেবা ও ঔষধ দিবেন এমন আশাই করেন। ফলে কুড়িগ্রাম সদর হাসপাতালে রোগীর চাপ কমে আসবেন বলে তিনি জানান।
বার্তা বাজার/এম.সি