সিঙ্গাইরে ছেলের নির্যাতনে পিতার আত্মত্যার অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইরে মাদকসেবী ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে মোঃ আব্দুল মিয়া (৬৫) নামে এক রিক্সাচালক বাড়ির উঠানে আম গাছের ডালের সাথে ফাঁস দিয়ে আত্বহত্যা করেছেন বলে এমন অভিযোগ উঠেছে।

শুক্রবার(১লা মে) দিবাগত রাতের যে কোন সময় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মুন্সিনগর গ্রামে এমন ঘটনা ঘটে। থানা পুলিশ আজ শনিবার (২রা মে) লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী জানান, আব্দুলের ছেলে আব্দুল কাদের (২৬) নেশা পান করতো এবং মাদকদ্রব্য বিক্রি করতো। তবে দৈহিকভাবে সে পঙ্গু এবং অভাবি। নেশার টাকা না পেয়ে কাদের রিক্সা চালক দরিদ্র বাবা আব্দুলকে মাঝে মধ্যেই শারীরিক নির্যাতন করতো। ঘটনার দিনে মনের দু:খে ঐ রাতেই কোন এক সময় আম গাছের সাথে ফাঁসিতে ঝুলে আব্দুল আত্বহত্যা করার পথ বেঁছে নেয়।

তদন্ত কর্মকর্তা এসআই সোহেল রানা বলেন, কি কারণে মারা গেছেন তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে কেও মুখ খুলতে চায় না। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু বলেন, আব্দুল গরীব মানুষ তার ছেলে কাদের পঙ্গু, মেয়ে প্রতিবন্ধী এবং সে নিজেও অনেকটা মানুষিক ভারসাম্যহীন। কি কারণে যে আত্বহত্যা করলো তা আমি জানি না। তবে আমি সরকারী এবং ব্যক্তিগত ভাবে তাকে ত্রাণ দিয়েছি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর