ইউপি চেয়ারম্যানকে চোর বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় প্রতিবাদ সভা

জামালপুরে ইউপি চেয়ারম্যানকে চোর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) স্ট্যাটাস দেয়ায় প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন করেছেন তিতপল্লা ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশীদ। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে তিনি বলেন, সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান নির্বাচনে তার কাছে হেরে যাওয়ার পর থেকে তার বিরুদ্ধে অপ্রচার চালানোসহ নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন।

ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকা প্রণয়ন, চাল উত্তোলন ও বিতরণ নিয়ে তাকে জড়িয়ে সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান তার নিজ আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান চেয়ারম্যান হারুন অর রশীদকে চোর আখ্যা একটি স্টাটাস দেন।

এছাড়া কতিপয় গণমাধ্যমেও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করান। চেয়ারম্যান বলেন, খাদ্যবান্ধব কর্মসূচীর সঙ্গে তার কোন সংশ্লিষ্টতা নেই। চাল নিয়ে অনিয়ম দুর্নীতি হলেও সেটি ডিলারদের বিষয়। সাংবাদিক সম্মেলনে সংরক্ষিত আসনের সদস্য ও ইউপি মেম্বাররা উপস্থিত ছিলেন। এর আগে ইউপি পরিষদ মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর