নতুন এমপিওভুক্ত শিক্ষকেরা যে ব্যংকে অ্যাকাউন্ট খুলবে

এমপিওভুক্তিকরণের চুড়ান্ত তালিকা প্রকাশ করার পর সেই তালিকায় নাম আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও করণের আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। আবেদনের বিজ্ঞপ্তিতে নতুন শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য চারটি ব্যাংককে বাচাই করেছে শিক্ষা অধিদপ্তর।

ব্যাংকগুলো হলো- সোনালী,রূপালী,জনতা ও অগ্রণী। এসব ব্যাংকের যেকোন একটিতে অ্যাকাউন্ট খুলতে হবে। যে উপজেলার পুরনো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওর চেক যে ব্যাংকে যায় সেই ব্যাংকের শাখায় হিসাব খুলতে হবে। নতুনদের এমপিওর টাকা ওই হিসাবে যাবে। হিসাব খোলা বাধ্যতামূলক।

ঢাকা অঞ্চলের এমপিওর চেক যায় অগ্রনী ব্যাংকে। সুতরাং ঢাকা অঞ্চলের নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা অগ্রনী ব্যাংকে হিসাব খুলবেন। এ ক্ষেত্রে যারা পুরনো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তাদের কাছ থেকে জেনে নিতে পারেন।

এমপিওভুক্তির জন্য মোট ১ হাজার ৬৩৩টি স্কুল-কলেজ চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। যদিও গত ২৩ অক্টোবর প্রকাশিত প্রাথমিক তালিকায় ১ হাজার ৬৫১টি স্কুল-কলেজ স্থান পেয়েছিল। ৯টি নিম্ন মাধ্যমিক স্কুল, ৪টি মাধ্যমিক স্কুল, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ এবং ৪টি ডিগ্রি কলেজ চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে।

এমপিওভুক্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ৪৮৩ কারিগরি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ২৬৩টি বিএম কলেজ, ৬০টি কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠান এবং ১৬০টি ভোকেশনাল প্রতিষ্ঠান। আর তালিকা থেকে ২০টি বিএম কলেজ, ১৭টি ভোকেশনাল প্রতিষ্ঠান ও ২টি কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠান তালিকা থেকে বাদ পড়েছে।

৪৯৯ মাদ্রাসার মধ্যে ৩২৪টি দাখিল মাদ্রাসা, ১১৯টি আলিম মাদ্রাসা, ৩৪টি ফাযিল মাদ্রাসা ও ২২টি কামিল মাদ্রাসা চূড়ান্ত তালিকায় আছে। আর তালিকা থেকে ৩৪টি দাখিল মাদ্রাসা, ৯টি আলিম মাদ্রাসা, ৮টি ফাযিল মাদ্রাসা এবং ৭টি কামিল মাদ্রাসা চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর