মহামারী করোনা সংক্রমণের কারণে চলতি মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এমবিবিএস ও বিডিএস পেশাগত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। উভয় পরীক্ষাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের আওতাধীন অনুষ্ঠিত হয়।
বিষয়ে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার (২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী ঘোষণা দেন।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারি আদেশক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করায় ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের আওতাধীন মে মাসের সকল পেশাগত এমবিবিএস ও বিডিএস পরীক্ষা করোনাভাইরাস সংক্রমণের জন্য স্থগিত ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী নির্দেশ প্রদান করা হবে।
বিশেষ বিজ্ঞপ্তিতে করোনাযুদ্ধে বিজয়ী হয়ে সুন্দর পৃথিনী গড়ার লক্ষে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।
বার্তাবাজার/এসজে