তিতাসে দুই হাজার অসহায় পরিবারের মাঝে দাড়ালেন হাজী নাছির

কুমিল্লা জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও তিতাস উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঢাকা বসুন্ধরা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী হাজ¦ী নাছির উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বলরামপুর ইউনিয়ন কালাই গোবিন্দপুর সিকদার বাড়ীতে খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদ্যস্য সেলিমা আহমাদ মেরি।

এসময় আরো উপস্থিত ছিলেন,তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার,উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী,সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মহসিন ভূইয়া, তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম, বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরনবী, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সিকদার,উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম সরকার প্রমুখ।

হাজী নাছির উদ্দিন বলেন, কুমিল্লা-২(তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির নির্দেশ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের পরামর্শক্রমে এই মহামারি অবস্থায় অসহায় ও কর্মহীনদের মাঝে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।পুরো উপজেলার প্রতিটি ইউনিয়নে দুই হাজার কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এইসব খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। প্রতিটি প্যাকেটে রয়েছে,চাল,ডাল,আলু ,পিয়াজ,তেল,মুড়ি ইত্যাদি। তিনি আরো বলেন, যতদিন এই করোনা ভাইরাসের মহামারী অবস্থা থাকবে চেষ্টা করে যাব অসহায়দের পাশে থাকার জন্য।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর