মুন্সীগঞ্জে প্রতি বছরের ন্যায় এবছরও আন্দোলন সংগ্রাম, খুন ও পুঙ্গ অসহায় নেতাকর্মী ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ শনিবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সোহেল আহমেদ জেলার বিভিন্ন উপজেলা ক্ষতিগ্রস্থ পরিবারকে উপহার সামগ্রী পৌঁছে দেন।
এসময় মুন্সিগঞ্জে সদর থানার পঞ্চসার ইউনিয়নের শ্রমিকদল নেতা নিহত হাদিস আলী, টংঙ্গীবাড়ী উপজেলা কৃষকদল নেতা পুঙ্গ আক্তার হোসেন লাকুরিয়া, বেতকা ইউনিয়ন কান্দেরপাড়া বিএনপি নেতা নিহত মো. আলী হোসেন বাবুল, গজারিয়া উপজেলার টংঙ্গের চরের নিহত আওলাদ হোসেন ও সিরাজদিখান উপজেলার লতুব্দী ইউনিয়ন বড় ভাষান চর গ্রামের নিহত দ্বীন ইসলামের পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
বার্তা বাজার/এম.সি