কক্সবাজারের টেকনাফে জসিম উদ্দীন রব্বানীকে ২২শ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তবে এই ঘটনাকে একটি সুপরিকল্পিত সাজানো নাটক বলে দাবী তার পরিবারের।
সে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার সাবেক ইউপি সদস্য জহির আহমদের ছেলে।
১মে দিবাগত রাত ১টার দিকে টেকনাফ থানার একদল পুলিশ ওসির নির্দেশে তাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে ২২শ ইয়াবা উদ্ধারের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরন করার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার কয়েকটি দায়িত্বশীল সূত্র।
এই বিষয়ে টেকনাফ থানার ওসি প্রদীপের কাছে জানতে চাওয়া হলে, তিনি কিছুই জানেন না বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তিতে বেশ কয়েক দফা ফোন করা হলেও কল রিসিভ না করায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।
এদিকে আটক জসিম উদ্দীন রব্বানীর পরিবারের দাবী, সে ঢাকা নয়া পল্টন এলাকায় শতাব্দী এয়ার সার্ভিস নামক একটি ট্রাভেল এজেন্সিতে চাকুরী করে। গত ২০মার্চ করোনা পরিস্থিতির ভয়ে ঢাকা থেকে বাড়িতে আসে। আমার বাবা সাবেক মেম্বার হিসেবে এলাকায় আমাদের পরিবারের জনপ্রিয়তা রয়েছে। এলাকার মেম্বার মোয়াজ্জেম হোসেন ওরফে ডাইলা কারাগারে থাকার কারনে আগামী ইউপি নির্বাচনে এলাকার লোকজন রব্বানীকে মেম্বার প্রার্থী হিসেবে গুঞ্জন তুলেছে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাদের পরিবার বিরোধী একটি চক্র আমাদের পরিবারের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। এই চক্রটি আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে এক যুগের বেশী সময় হয়রানী করেছিলো। বিষয়টি টেকনাফ বাসীর অজানা নয়। ঠিক সেই চক্রটি গত বছর পুলিশের সাথে আতাত করে বিদেশ ফেরত আমার নিরীহ ভগ্নিপতি শফিককে বাড়ী থেকে তুলে নিয়ে ৪শ ইয়াবা দিয়ে কারাগারে পাঠিয়েছে। তিন মাস পর জামিনে এলে চলতি বছর আবার ২শ ইয়াবা দিয়ে একই ভাবে কারাগারে চালান করে। তাতে ক্ষান্ত না হয়ে সুপরিকল্পিত ভাবে পুলিশকে অপব্যবহার করে আমার ভাইকে বাড়ি থেকে তুলে এনে ইয়াবা কারবারী সাজিয়েছে। এসময় পুলিশ অন্যায় ভাবে আমার বৃদ্ধ মা, ছোট বোন ৯ম শ্রেনীর ছাত্রী, ভাই রব্বানীর স্ত্রী কে শাররীক ভাবে আঘাত করেছে এবং বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসে। আমরা এবিষয়টি সুস্থ তদন্তের জন্য সরকারের উর্ধ্বতন দায়িত্বশীলদের নিকট আবেদন প্রস্তুতি নিয়েছি।
এই অভিযোগের বিষয়ে ওসি প্রদীপের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তার দায়িত্বশীল জায়গা থেকে কোন ব্যাখ্যা পাওয়া যায়নি।
বার্তা বাজার/এম.সি