দেশে ২৪ ঘন্টায় আরও ৬৪ পুলিশের করোনা শনাক্ত, মোট ৭৪১

দেশে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই পুলিশরা নিরলস কাজ করে যাচ্ছে। এবার তাদের মাঝেই করোনা আক্রমণ করে বসেছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৫ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছে। করোনা উপসর্গ নিয়ে আরো বেশ কয়েকজন পুলিশ সদস্য মারা যায়।

এরই মাঝে সদর দপ্তর থেকে জানানো হয়, ৫ জন মারা যাওয়ার পাশাপাশি ২৪ ঘন্টায় আরও ৬৪ পুলিশ সদস্য নতুন করে করে আক্রান্ত হয়েছেন।

এর আগের দিন (১ মে) আক্রান্ত হন ১৩৯ জন। যা নিয়ে সারাদেশে মোট করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা হলো ৭৪১ জন।

মোট আক্রান্তের মাঝে আশঙ্কাজনক অবস্থায় আইসোলেশনে আছেন ১৭৪ জন। নতুন করে কারও উপসর্গ না দেখা দেয়ায় গতকালের চেয়ে এই সংখ্যা বাড়েনি। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ জন।

সবেচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকায় কর্মরত পুলিশ সদস্যরা। ডিএমপিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৬ জন পুলিশ সদস্য যা গতকাল ছিলো ৩২৮ জন। গত ২৪ ঘণ্টায় ডিএমপিতে আক্রান্ত হয়েছেন ২৮ জন। গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা কমেছে। গতকাল করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হন ঢাকার ৬৮ জন পুলিশ সদস্য।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর