সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত সচিবের নেতৃত্বে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বেকার শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। শনিবার সকাল ১১টায় সার্কিট হাউজে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। পরে তিনি ত্রাণ বিতরণ কার্যক্রম, করোনা পরিস্থিতি মোকাবেলাসহ সার্বিক বিষয়ে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

সাতক্ষীরায় স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজে তত্বাবধান পর্যবেক্ষণের জন্য জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর