পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিসান বাড়িয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চারিয়ে ৬৫ হাজার পিচ ইয়াবা সহ আট জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এ সময় আটকৃতদের কাছ থেক একটি মাছ ধরার ট্রলার, ৬৫ হাজার পিচ ইয়াবা, নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা এবং একটি মটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার চালানটি কক্সবাজার থেকে আনা হয়েছে ।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হচ্ছেন বাবুল মৃধা পিতা: তাজেম মৃধা। হাসিনা স্বামী: বাবুল মৃধা তাদের বাড়ি কলাপাড়া উপজেলার খাপড়াভাঙ্গা গ্রামে। ইউসুফ আলী, পিতা: কাজেম আলী, ছালাম, পিতা: আমির হোসেন, নুর আলম, পিতা: শফিক, ইউছুফ পিতা: খালেক, শাহজাদা পিতা: দেলায়ার হোসেন, জামাল পিতা: বারেক। এদের সকলের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন উপজেলায়।
শনিবার দুপুরে পটুয়াখালী র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ রইছ উদ্দিন জানান, আসামী বাবুল মৃধা এবং তার স্ত্রী হাসিনা পেশায় মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে বিভিন্ন সময় মাছ ধরার ট্রলারে কৌশলে ইয়াবা পাচার করে। আসামী বাবুল মৃধার বিরুদ্ধে চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনা জেলায় প্রায় অর্ধ ডজন মাদক মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা কলাপাড়া থানায় হস্তান্তর করে র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার/এম.সি