নোবেল করোনা ভাইরাসের মধ্যে সারাদেশে যখন চাল চুরি হিড়িক পড়েছে ঠিক তখন বরগুনায় রাতের আঁধারে কৃষকের খেতের মুগ ডাল চুরির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার গভীর রাতে বরগুনা সদর উপজেলার ৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরিচন্না বারোঘর নামক জায়গায় ডাক্তার এ আর খানের ৪০ শতাংশ জমির মুগ ডাল রাতের আধারে খেত থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা যাচ্ছে এবছর মুগ ডালের ফলন ভালো হওয়ায় তাই রাতের আধারে চুরি করেছে তারা।
এ ব্যাপারে স্থানীয়রা বলেন, মুগ ডালের কেজি ১শ টাকা । এ বছর ফলনও ভালো হয়েছে। ডাক্তার এ আর খানের জমির পাশে অনেক জমিতেই মুগ ডাল চাষ করা হয়েছে। অন্য কারো তা না নিয়ে ডাক্তার এ আর খানের তা নেওয়ায় মনে হচ্ছে পূর্ব শত্রুতা। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি চোরদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তি দেওয়া হোক। না হলে এতো কষ্ট করে মুগ ডাল চাষ করে মাঠে মারা যাবে কৃষকরা।
এ ব্যাপারে ডাক্তার এ আর খান বলেন, আমি ঢাকায় থাকি বাড়িতে লোকজন দিয়ে আমি কৃষি কাজ বাজ করায়। কিন্তু এই প্রথম দেখলাম যে খেত থেকে মুগ ডাল চুরি করে নিয়ে যায় । এর আগেও আমার গো-খাবারে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা এ ব্যাপারে আমি বরগুনা থানায় অভিযোগ দিয়েছিলাম। দক্ষিণ অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় মুরগির এবং গরুর ফার্ম করেছি আমি যা ইতোমধ্যে বরগুনার জেলা প্রশাসক পরিদর্শন করেছে। তাই অনেকের চোখে এটা ভালো লাগতেছে না। আমার ফার্মে এলাকার অনেক শ্রমিক কাজ করছে। এলাকার বেকার মানুষদের কর্মসংস্থান হয়েছে। এটা অনেকেই কুনজরে দেখছে। তাই আমি বরগুনার প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে করে এই চোরদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হয়।
এব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আবির বার্তা বাজার’কে বলেন, এই প্রথম শুনলাম খেত থেকে মুগডাল চুরি করে নিয়ে যায়। তবে এখন পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসেনি অভিযোগ আসলে খতিয়ে দেখা হবে।
বার্তা বাজার/এম.সি