পাবনায় কৃষকের ধান কেটে দিলো সেচ্ছাসেবক লীগ

করোনা পরিস্থিতি ও দেশের দূর্যোগপূর্ণ মুহুর্তে সেচ্ছাশ্রমে সাধারণ কৃষকের পাশে দাড়িয়েছে পাবনা জেলা সেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি প্রার্থী ভিপি আব্দুল আজিজ এর নেতৃত্ব আজ সকালে পাবনার সদর উপজেলা চর-আশুতোষপুর মজিব বাঁধের নিচে কৃষক মোঃ নরুলের ক্ষেত থেকে ধান কেটে ঘড়ে তুলে দিলো সেচ্ছাসেবকলীগের একঝাক নেতা কর্মীরা।

এসময় ভিপি আজিজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে এবং সারা বাংলাদেশের কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সিদ্ধান্তের কর্মসূচি হিসেবে বর্তমানে দেশে বোর ধান কাটার ভড়া মৌশুম শুরু হয়েছে। কৃষক ধান কাটার শ্রমিক সংকটে পড়েছে তাই সাধারণ কৃষকের ধান কেটে ঘড়ে তুলে দিচ্ছে সেচ্ছাসেবকলীগের নেতা কর্মী’রা।

এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিটের শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন বাপ্পি, সুজানগর সেচ্ছাসেবকলীগ সাইদুল, ঈশ^রদী উপজেলা সেচ্ছাসেবকলীগ সুজন ও সদর উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা বাবু, আনোয়ার, সামাদ, রেজাউর, মামুন ,মমিন, রিপন, জাকারিয়া, রনি, মতিউর, মইনুল, দুলাল প্রমূখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর