ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়ার ব্যাক্তিগত উদ্দোগে ৬২০জন দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার নান্দাইল উপজেলার চ-ীপাশা ইউনিয়নের বাশঁহাটি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে অত্র ইউনিয়নে করোনায় কর্মহীন দুুঃস্থদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডালের সমন্বয় প্যাকেট বিতরণ করেন।
উক্ত ত্রাণ বিতরণকালে চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার থাকতে কেউ না খেয়ে মরবেনা। জনসংখ্যা বহুল দেশে সরকারের পাশাপাশি ব্যাক্তি উদ্দোগে করোনায় অসহায় মানুষের পাশে দাড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এধরনের ত্রান বিতরণ কার্য্যক্রম অব্যাহত থাকবে। এসময় আাওয়ামীলীগ নেতা মোঃ আাজিজুল হক ভূঁইয়া,দুলাল মিয়া, সোহেল ভূঁইয়া, মাহফুজুল হক ভূঁইয়া জোবায়ের, খায়রুল ইসলাম ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি