আজ স্বাস্থ্য অধিদপ্তরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আবেগঘন বক্তব্য দিয়েছেন। শনিবার (০২ মে) দুপুরে করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এই বক্তব্য দেন।
ডা. নাসিমা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর দেশের প্রথম প্রতিষ্ঠিত অধিদপ্তর। আমি এই অধিদপ্তরের একজন সদস্য হতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করছি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রতিষ্ঠিত এই অধিদপ্তরের সদস্য হিসাবে ছিলেন ডাক্তার, নার্স ও মেডিকেলের ছাত্রসহ অনেক ত্যাগী মানুষ। তারা শরনার্থী শিবিরে সম্মুখযুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়েছেন। আজ তাদেরেকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আমলে প্রতিষ্ঠিত এই দপ্তর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে আজ পরিপূর্ণ। ১৯৭১ এর মত আজও দেশে এক যুদ্ধ চলছে। সেই যুদ্ধে বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে কাজ করা কর্মীরা যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয়ে আবদ্ধ।
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. নাসিমা তার নিয়মিত আপডেট দেয়া শুরু করেন।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৫২ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৫ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জনে। মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৩ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।
বার্তাবাজার/এসজে