মৃতদের বিষয়ে যা জানাল স্বাস্থ্য অধিদফতর

মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে মারা গিয়েছেন আরও ০৫ জন। এই নিয়ে ভাইরাসটিতে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৫ জনে। শনিবার (০২ মে) দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে গত ২৪ ঘন্টায় আরও ০৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই ঢাকার বাসিন্দা। এর মাঝে ৩ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৫২ জন। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জনে। মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৩ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।

এর আগে, গতকাল (শুক্রবার) দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৭১ জন। মৃত্যু হয়েছে ০২ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর