বিশ্বব্যাপি করোনাভাইরাস পরিস্থিতিতে সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের প্রায় ৭ শতাধিক খেটে খাওয়া দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, বিধবা নারী ইত্যাদি শ্রমজীবি মানুষের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজী আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল বিতরণ করা হয়।
আজ দুপুরে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এড.আবুল কাশেম, থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন সুরুজ, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জুলহাস উদ্দিন, চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধার সম্পাদক আনোয়ার দেওয়ান, চিত্রকোট ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.শাহ আলম, সাধারন সম্পাদক উজ্জল দেওয়ান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মো.জুয়েল, ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি যোবায়ের আলম বিদ্যুত প্রমুখ।
বার্তা বাজার/এম.সি