দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৫২ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৫ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জনে। মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৩ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।
শনিবার (০২ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ০৫ জনের। এদিন সুস্থ হযেছে ০৩ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭ জনের।
এর আগে, গতকাল শুক্রবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৭১ জন। মৃত্যু হয়েছে ০২ জনের।