খুলে দেয়া হচ্ছে সিঙ্গাপুরের লকডাউন

মহামারি করোনার বিস্তার ঠেকাতে লকডাউন জারি করা হয়েছিল বিশ্বের অন্যতম ধনী নগর রাষ্ট্র সিঙ্গাপুরে। এবার জারি করা লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শনিবার (২ মে) সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী গ্যান কিম ইয়ং এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ সময় নিয়ে ধীরে ধীরে শিথিল করা হবে সিঙ্গাপুরের লকডাউন। ১২ মে থেকে দেশটির সকল সেলুন, ব্যবসা বাণিজ্য খুলে দেয়া হবে। এছাড়া আগামী ১৯ মে থেকে দেশটিতে স্কুল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর সরকার।

দেশটিতে শুক্রবার (১ মে) নতুন করে ৯৩২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১০১ জন। মারা গেছেন ১৬ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর