নারায়ণগঞ্জে একদিনে ৬৪ জনসহ করোনায় আক্রান্ত ১০০১

নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪ জন আক্রান্ত হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১০০১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের সবশেষ ২৭ এপ্রিল সকালের তথ্য অনুযায়ী মৃত্যু ছিল ৪২ জন। ৪ দিন পর গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের প্রাণ গেল করোনায়। এতে করে জেলায় এ পর্যন্ত মৃত্যু হলো ৪৬ জনের।

শনিবার (০২ মে) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস তাদের ওয়েব সাইটে দৈনিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

১ মে সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের তথ্য মতে, আক্রান্ত সংখ্যা ছিল মোট আক্রান্ত ৯৩৭ জন। সেই সংখ্যা রাতে বেড়ে দাঁড়ায় ৯৬৬ জনে আইইডিসিআর এর তথ্য মতে। শনিবার (২ মে) সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টার (১ মে সকাল ৮:৩০ থেকে ২ মে সকাল ৮:৩০ পর্যন্ত) জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮ জনের। মোট নমুনা সংগ্রহ হলো ৩১৬৮ জনের। নতুন ভাবে আক্রান্ত হয়েছে ৬৪ জন। মোট আক্রান্ত সংখ্যা ১০০১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। মোট মৃত্যু ৪৬ জনের।

এছাড়া মোট সুস্থ হয়েছেন ৪২ জন। কোয়ারেন্টাইনে ছিল ৬৮৫ জন। মেয়াদ সম্পন্ন করেছেন ৬৩৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর