ভারতে ২৪ ঘণ্টায় ২২৯৩ জন করোনায় আক্রান্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ২৯৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। মৃত্যু হয়েছে আরও ৬৬ জন।

শনিবার (০২ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন আরও ৬৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৮ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩৭ হাজার ৩৩৬ জন।

ভারতে এ পর্যন্ত ৯ হাজার ৯৫১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৮৮৬ জন। এখনও চিকিৎসাধীন ২৬ হাজার ১৬৭ জন।

প্রায় ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতে গত ২৫ মার্চ থেকে চলছে লকডাউন। করোনার বিস্তার ঠেকাতে সব রাজ্যের সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ গাড়ি চলাচল, স্কুল-কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়ায় দেয়া হয়েছে কড়া নিষেধাজ্ঞা।

পূর্বঘোষিত এ লকডাউনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩ মে। তবে এর পরদিন থেকে আবারও শুরু হবে দুই সপ্তাহের লকডাউন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর