চলমান করোনা পরিস্থিতিতে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২ মে) সকালে তার সরকারি বাসভবন থেকে করা এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেশ ও জাতির এ সংকটকালে যারা নিবেদিত প্রাণ তাদের জাতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে। চলমান এই লড়াইয়ে ধৈর্য হারালে চলবে না,সরকার কর্মহীন মানুষদের পাশে আছে।
করোনা সংকট একটি বৈশ্বিক সংকট,এ সংকটে পোশাকশিল্পের মালিকদের উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়েছেন তিনি। পোষাক শিল্প মালিকদের পাশে সরকার বরাবরের মতই আছেন বলেও তিনি জানান।
ত্রাণ প্রসঙ্গে তিনি জানান, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পর্যায়ে তালিকা অনুযায়ী যে ত্রাণ কার্যক্রম চলছে তাতে পরিবহনসহ অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। জেলা প্রশাসন এ বিষয়টি গুরুত্বের সাথে নিবেন বলেও জানান ওবায়দুল কাদের।
বার্তাবাজার/এসজে