মুন্সীগঞ্জে সদর থানার ওসি সহ নতুন শনাক্ত ৮ জন

মুন্সীগঞ্জে সদর থানার ওসি (তদন্ত) সহ নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট শনাক্ত ১১৭, মৃত ৭, সুস্থ হয়েছে ৪ জন। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ আজ শনিবার সকাল সোয়া ১১টায় বার্তা বাজারকে জানান, নতুন শনাক্ত ৮ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৬ জন, শ্রীনগরে একজন এবং লৌহজংয়ে একজন রয়েছেন। জেলা থেকে এপর্যন্ত নমুনা প্রেরণ করা হয়েছে ৮২৮টি। রিপোর্ট পাওয়া গেছে ৬৯৯টি। এর মধ্যে শনিবার পাওয়া গেছে ৩০ এপ্রিলের ৩৭টি ও ২৭ এপ্রিলের ২৩টি সহ ৫৯টি রিপোর্ট। এর মধ্যেই ৮ জনের পজেটিভ এবং ৫১ জনের নেগেটিভ।

নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরের ই বেশি। মুন্সীগঞ্জ সদর উপজেলায় নতুন শনাক্তের মধ্যে ৩০ এপ্রিলের নমুনায় রয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন (৩৯), মিরকাদিমের পুরুষ (২৬), মিরকাদিমের পুরুষ (৫৬), সিলিমপুরের পুরুষ (৪০) এবং ২৭ এপ্রিলের নমুনার মুক্তারপুরের পুরুষ (৫৭) এবং শহরের জিপিএইচ টাওয়ারের পুরুষ (৪৩)।

আপর দুজন হল শ্রীনগর ও লৌহজং এর। ৩০ এপ্রিলের নমুনায় শ্রীনগর উপজেলার ষোলঘরের রয়েছেন পুরুষ (২৯) এবং ২৭ এপ্রিলের নমুনায় লৌহজং উপজেলার ঘোড়াকান্দা গ্রামের মহিলা (৬২)।

সিভিল সার্জন অফিসের হিসাব অনুযায়ী ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে iedcr এর হিসাবে সংখ্যাটা একটু বেশি। এরমধ্যে মৃত ৭ এবং সুস্থ ৪ জন।

এই হিসাব অনুযায়ী মুন্সীগঞ্জ সদর উপজেলায় শনাক্ত হয়েছে ৪৫ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ১৩ জন, সিরাজদিখান উপজেলায় ২৩ জন, লৌহজং উপজেলায় ১৩ জন, শ্রীনগর উপজেলায় ১১জন এরং গজারিয়া উপজেলায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ আরও ১১ জনের নমুনা ‘ নিপসম ‘ এ পাঠানো হয়েছে। এপর্যন্ত নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে ৮২৮টি এবং ৬৯৯টির রিপোর্ট পাওয়া গেছে ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর