মহামারি করোনা ভাইরাসের কান্নার মাঝেও থেমে নেই জঙ্গিগোষ্ঠী আইএসের হামলা। এবার ইরাকের শক্তিশালী শিয়া মিলিশিয়া বাহিনী হাশদ-আল-শাবির ওপর ভয়ানক আক্রমণ চালিয়েছে আইএস বাহিনী। দেশটির সালাহউদ্দিন প্রদেশে শুক্রবার (১ মে) এই ঘটনা ঘটে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে শনিবার (২ মে) ভোরে জানা যায়, মেকিশফা শহরে বেশ কয়েকটি স্থানে হাশদ এবং আইএসের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে হাশদের কমপক্ষে ৬ জন নিহত হয়েছে।
২০১৭ সালে ইরাকে আইএসের পতনের পর রাজধানী বাগদাদের উত্তরে প্রদেশটিতে এই প্রথম সবচেয়ে বড় ধরনের হামলা চালাল জঙ্গী সংগঠনটি। এই হাশদ বাহিনী আইএস দমনে বড় ধরণের ভূমিকা রেখেছিল। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইরাক এবং সিরিয়ার মধ্যকার বিশাল অঞ্চল দখল করে রেখেছিল আইএস। সেই অঞ্চল পুনরোদ্ধারে সরকারি বাহিনীকে সহায়তা করতে দেশটির শিয়া সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থনে গঠিত হয় হাশদ-আল-শাবির।
বার্তাবাজার/এসজে