পঞ্চগড়ে বজ্রপাতে মুক্তা বেগম (২৬) নামে এক নারীর মৃত্যূ হয়েছে।
আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার পূর্ব জালাসী পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মুক্তা বেগম ওই এলাকার লাল মিয়ার স্ত্রী ।
পরিববারের সদস্যরা জানায়, সকালে মুক্তা বেগম গোয়াল ঘর থেকে কাজ শেষ করে রান্না ঘরে যাওয়ার সময় প্রচন্ড শব্দে বজ্রপাত হলে সে চিৎকার করে রান্না ঘরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথে সে মারা যায়। ওই নারীর অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাস আহম্মদ বজ্রপাতে ওই নারীর মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/এম.সি