মহামারি করোনায় ইতোমধ্যেই ব্রাজিলে মারা গেছেন ৫ হাজারেরও বেশি মানুষ। মৃত্যুর এই দীর্ঘ মিছিল নিয়েও চিন্তিত নয়া ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তিনি সরাসরি বলেছেন ‘৫ হাজার মরেছে তাতে কি এমন হয়েছে?’
প্রেসিডেন্টের এমন মায়াদয়াহীন বক্তব্যে সমালোচনার ঝড় বইছে সবখানে। ক্ষোভে ফেটে পড়ছেন ভর্নর, রাজনীতিবিদ, স্বাস্থ্যকর্মী ও মিডিয়া ব্যক্তিত্বরা। তবে এসব সমালোচনা বলসোনারোর কাছে নতুন কিছু না। করোনা নিয়ে বিরোধের জেরে সম্প্রতি বরখাস্ত করেন স্বাস্থ্যমন্ত্রীকে। ওই সিদ্ধান্ত নিয়েও সমালোচনায় পড়তে হয় তাকে।
প্রেসিডেন্টের এমন মন্তব্য শুনে চটেছেন রিও ডি জেনেরিওর গভর্নর উইলসন উইটজেল। বলসোনারোকে উদ্দেশ করে টুইটারে লিখেছেন “আপনি আপনার দায়িত্ব পালন করুন
সরকারি তথ্যে মতে, ২১ কোটি জনগণের দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ছাড়িয়েছে। কিন্তু প্রকৃত সংখ্যাটা ১৫ থেকে ২০ গুণ বেশি! করোনায় মৃত্যুর সংখ্যা বলা হয়েছে ৬ হাজার ৩০০।
বার্তাবাজার/এসজে