এবার ওসির দেহে করোনা

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পুলিশের একজন ওসি। মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন নিশ্চিত করেছেন। শনিবার (২ মে) সকালে এই তথ্য জানা যায়।

পুলিশ সুপার জানান, শুক্রবার (১ মে) সন্ধ্যার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) থেকে তাকে এই সংবাদ জানানো হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন বণিক বলেন, বৃহস্পতিবার ওই ওসির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর শুক্রবার সন্ধায় উনার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, গাজী সালাউদ্দিনকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও তার কাছাকাছি যারা গিয়েছেন তাদের সবার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তিনি কীভাবে সংক্রমিত হয়েছেন তা এখনও জানা যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর