দীর্ঘ ১৮ ঘণ্টার চেষ্টার পরে নিয়ন্ত্রণে এলো গাজীপুরের শ্রীপুরের তুলার গুদামের ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট শনিবার (২ মে) সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১ মে) দুপুরে শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। এরপর জয়দেবপুরসহ আশপাশের আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। শনিবার ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বার্তাবাজার/এসজে