ময়মনসিংহে আরও এক করোনা রোগীর মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া গ্রামে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যায় নিজ বাড়িতেই মারা যান এই ষাটোর্ধ্ব বৃদ্ধ।

মুক্তাগাছার ইউএনও সুবর্ণা সরকার জানান, রাতেই সরকারি বিধিমোতাবেক ওই ব্যাক্তির জানাজা ও দাফনকাজ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই কাজ সম্পন্ন করেন মুক্তাগাছা উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকারের টিম।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, গত ১৯ এপ্রিল ওই ব্যাক্তির শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়। এরপর তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন। আগে থেকেই তিনি কিডনি রোগে ভোগছিলেন।

উল্লেখ্য, ওই ব্যাক্ত করোনা আক্রান্ত হওয়ার দিন থেকেই তার বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর