যশোর বেনাপোল বারপোতায় গাঁজাসহ যুবক আটক

যশোর বেনাপোল বারপোতা শিবনাথপুর থেকে ৫০০ গ্রাম গাজা সহ মোঃ মহিদুল ইসলাম(২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শুক্রবার (১লা মে) রাত ১১ টা ১৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,বেনাপোল পোর্টথানাধীন বারোপোতা (শিবনাথপুর) গ্রামের মোঃ মুনসুর আলীর ছেলে মোঃ মহিদুল ইসলাম(২৫)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে শিবনাথপুর গ্রামস্থ জামে মসজিদের সামনে ইটের রাস্তার উপর হতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ মহিদুলকে গ্রেফতার করেন।

তিনি আরো বলেন, এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নং— ০২, তাং— ০২/০৫/২০২০ ইং, ধারা—২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর