পৃথিবী যখন করোনা ভাইরাসের থাবায় দিশেহারা, বাংলাদেশে তখন মানবতার দোয়ায় উন্মোচন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। দেশের এই ক্লান্তিকালে বিপাকে পরেছে কৃষক। পাকা ধান সংগ্রহ করার জন্য পর্যাপ্ত কৃষি শ্রমিক পাচ্ছেনা। এই সংকট মোকাবেলায় ছাত্রলীগকে কৃষকের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে বিকেল পর্যস্ত পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নেতা নাজমুল আলম এর উদ্যোগে দরিদ্র বর্গাচাষি মো: খালেক মিয়ার ৪০ শতাংশ জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছে।
এসময় পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের এক ডজন নেতা-কর্মী ধান কাটায় অংশ নিয়েছে। উপস্থিত নেতা-কর্মীরা তাদের এই ধানকাটা কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।
বার্তা বাজার/এম.সি