সব বিতর্কের অবসান, প্রকাশ্যে এলেন কিম

সবার সব বিতর্ককে বাতাসে উড়িয়ে দিয়ে জনসম্মুখ এলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ২০ দিন লাপাত্তা থাকার পর দেশটির জাতীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এক খবরে প্রকাশ করে কিম একটি সার কারখানা উদ্ভোধন করছেন। তখন সেখানে উপস্থিত সবাই হাততালি দিয়ে কিমকে স্বাগত জানাতেও দেখা যায়।

গত ১৫ এপ্রিল এক খবরে জানা যায় কিম অসুস্থ। যার কারণে সে তার দাদার জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেয়নি। এর আগে কখনই এই অনুষ্ঠানে তিনি অনুপস্থিত থাকতেন না। যার ফলে গুঞ্জন ছড়ায় তিনি গুরুতর অসুস্থ।

গত সপ্তাহে কিম বিরোধী পক্ষ দ্বারা পরিচালিত একটি ওয়েবসাইটে কিমের অসুস্থতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নাম প্রকাশ না করে একটি সূত্র ডেইলি এনকে’কে জানায়, গত আগস্ট মাস থেকে কার্ডিওভাসকুলার সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছেন কিম। এরপর বিভিন্ন মার্কিন গণমাধ্যমে চাঞ্চল্যকর শিরোনাম হয়, উত্তর কোরিয়ার নেতা হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পরে গুরুতর অসুুস্থ। এরপর তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর তথ্য অনুযায়ী, কিম জং উন ১১ এপ্রিল একটি সরকারি সভায় যোগ দেন। এরপর এই প্রথম প্রকাশ্যে দেখা গেলো

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর