নিজাম হাজারীর উদ্দেগ্যে ভাসমান ছিন্নমূলদের জন্য রাতের খাবার বিতরণ

ফেনীতে ভাসমান ছিন্নমূলদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করলেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তৈরি হওয়া এই কঠিন পরিস্থিতিতে এবার ফেনী শহরে ভাসমান ছিন্নমূলদের জন্য নিজের ব্যক্তিগত অর্থায়নে রাতের খাবার বিতরণের উদ্যোগ নিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সন্মানিত সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়।

ফেনীর একটি মানবিক সেচ্ছাসেবী সংগঠন সহায় কে প্রতিদিন রাতে ভাসমান ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণের দায়িত্ব প্রদান করেন।
আজকে রাতে থেকে নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়ের পক্ষ থেকে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে খাবার বিতরণের অংশগ্রহন করেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন ও ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী সহ সেচ্ছাসেবী সংগঠন সহায় এর নেতৃবৃন্দ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর