মহামারি করোনাভাইরাস সারাবিশ্বে ভয়ঙ্কর থাবা বসিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন মৃত্যুবরণ করছেন ৪০৪ প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিকের মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১ মে ) পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ২১৭ বাংলাদেশি।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রবাসী নাগরিক মারা গেছেন যুক্তরাজ্যে। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক বাংলাদেশি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনার প্রকোপ বেশি। আবার সেখানে বাংলাদেশি নাগরিকরাও বেশি। সে কারণে এই দুই দেশেই বেশি সংখ্যক বাংলাদেশির মৃত্যু হচ্ছে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ৪৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ১৫, কানাডায় ৭ জন, ইতালিতে ৭, স্পেনে ৫, কাতারে ৪, লিবিয়ায় ১, সুইডেনে ১, গাম্বিয়ায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত চার হাজার বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হলেও সেখানে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বার্তা বাজার / ডাব্লিও.এস