ফেনীতে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের আইসিও স্থাপনের উদ্যোগ

ফেনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপনের উদ্যোগ নিয়েছেন। তার এ উদ্যোগ বাস্তবায়ন হলে ফেনী জেলার স্বাস্থ্যসেবায় যোগ হবে বিশেষায়িত ব্যবস্থা।

মহামারী করোনা আক্রান্ত কোনো মুমূর্ষু রোগীকে জরুরি চিকিৎসা দিতে ঢাকা বা চট্টগ্রামে প্রেরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল ন ফেনী স্বাস্থ্য বিভাগের। এমন দুর্যোগ সময়ে ফেনীতে আইসিইউ স্থাপনের উদ্যোগ নিলেন আলাউদ্দিিন আহমেদ নাসিমম চৌধুরী।

ইনটেনসিভ কেয়ার ইউনিট স্থাপনার জন্য তিনি ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ফেনী ডায়াবেটিক হাসপাতালকে বেছে নেন বলে জানা যায়।
এ ব্যাপারে তিনি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন। ৩ কোটি টাকার মধ্যে ৫ শয্যার আইসিইউ স্থাপন করা হবে।

নাসিম চৌধুরী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন প্রতিটি জেলা সদরে ICU স্হাপনের। সে ঘোষনায় সারা দিয়ে বৃহত্তর নোয়াখালীতে প্রথম ICU স্হাপিত হতে যাচ্ছে ফেনী Diabetic society হাসপাতালে আমার আম্মা-বাবার নামে প্রতিষ্ঠিত সালেহউদ্দিন-হোসনেআরা চৌধুরী ফাউন্ডেশনের অর্থায়নে। VENTILATOR সহ ২টি ICU সরন্জাম ইতিমধ্যেই সংশ্লিষ্ট হাসপাতালে পৌছে গেছে এবং প্রতিস্হাপনের কাজ চলছে।আগামী ৩/৪ দিনের মধ্যে ব্যাবহারোপযোগী হবে ইনশাল্লাহ।ফাউন্ডেশনের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও ৩ টি সহ মোট ৫ টি ICU স্হাপন করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর