রাশিয়ায় একদিনে সর্বোচ্চ প্রায় ৮ হাজার আক্রান্ত

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ লাখের কাছাকাছি। যার বড় অংশ জুড়ে রয়েছে ইউরোপের দেশগুলো। ইতালি-স্পেনের পর করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে রাশিয়ায়। নতুন রোগী শনাক্তের দিক দিয়ে দেশটি প্রায় প্রতিদিনই তার আগের দিনের রেকর্ড ছাপিয়ে যাচ্ছে।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার দেশটিতে নতুন করে আরও ৭ হাজার ৯৩৩ জনের দেহে প্রাণঘাতী করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রুশ করোনাভাইরাস মোকাবিলা সদর দফতর থেকে এই তথ্য জানিয়ে বলা হচ্ছে, এ নিয়ে দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৩১ জনে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর