করোনা মোকাবিলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিল আরব আমিরাত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। যার ভয়াল থাবা থেকে বাদ যায়নি বাংলাদেশেও। দেশের এ কঠিন সময়ে করোনার হাত খেকে বাঁচতে বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল আরব আমিরাত। দেশটি থেকে সাত মেট্রিক টন চিকিৎসা সামগ্রী নিয়ে একটি বিমান অবতরণ করেছে বাংলাদেশে। বাংলাদেশে অবস্থিত আরব আমিরাতের দূতাবাস থেকে এমন তথ্যই জানানো হয়েছে।

শুক্রবার (১ মে) দূতাবাস জানায়, ইত্তেহাদ এয়ারওয়েজের একটি বিশেষ বিমান রাত সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসা সামগ্রী নিয়ে অবতরণ করে। বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি চিকিৎসা সামগ্রী সহায়তার ব্যাপারে বলেন, বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় কাজ করা ৭ হাজার স্বাস্থ্যকর্মীকে এ সহায়তা সাহায্য করবে।

ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ-দ্য অ্যাফেয়ার্স তালাল মোহাম্মদ আল মারজৌকি বলেন, বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় চিকিৎসা উপকরণের প্রয়োজনীয়তা মেটাতে আরব আমিরাত প্রস্তুত রয়েছে। এ সহায়তার মধ্য দিয়ে আরব আমিরাতের লক্ষ্য হলো ভাইরাসের বিস্তার ঠেকাতে এ দেশের স্বাস্থ্যকর্মীরা যে অসাধারণ কাজ করছেন তাতে সামিল হওয়া।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর