সাংবাদিক খোকনের স্ত্রী ও ছেলের করোনা শনাক্ত

দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকনের মৃত্যুর পর তার করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। পরবর্তীতে তার স্ত্রী ও সন্তানের নমুনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্টও পজিটিভ এসেছে।

হুমায়ুন কবির খোকনের স্ত্রী প্রথম সারির একটি অনলাই পোর্টালকে বলেন, শুক্রবার (১ মে) রাতে রিজেন্ট হাসপাতাল থেকে জানানো হয়, আমাদের দু’জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এতদিন বাসায় থাকলেও তাই এখন হাসপাতালে যাচ্ছি।

তিনি আরও বলেন, খোকন যেদিন মারা গেলো, সেদিন সেখানেই তাদের নমুনা সংগ্রহ করা হয় এবং আজ হাসপাতাল থেকে রিপোর্ট জানানো হলো।

গত ২৮ এপ্রিল রাতে দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন ঢাকার রিজেন্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছু দিন ধরেই দাঁতের ব্যথায় ভুগছিলেন, সঙ্গে ছিল জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। অবস্থা খারাপ হলে তাকে রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি মারা যান। পরবর্তী সময়ে তার নমুনা সংগ্রহ করা হলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা যায়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর