বাংলাদেশের জাতীয় সংসদের এক সদস্যের (এমপি) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার(১ মে) সন্ধ্যায় জাতীয় সংসদের একজন হুইপ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি ওই সংসদ সদস্যের নাম উল্লেখ করেননি।
তিনি আরও জানান, ওই সংসদ সদস্য সম্প্রতি তার নির্বাচনী এলাকা থেকে ঢাকায় ন্যাম ফ্ল্যাটে আসেন।
বৃহস্পতিবার তার শরীর থেকে নেওয়া নমুনা করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ শুক্রবার ওই পরীক্ষার ফল পজেটিভ আসে।
সংসদের ওই হুইপ জানান, আক্রান্ত এমপির বয়স ৬০ বছর এবং তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।
বার্তাবাজার/কে.জে.পি