চীন থেকে কেনা ভেন্টিলেটরে ত্রুটিপূর্ণ

চীন থেকে কেনা ভেন্টিলেটর ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করে সেগুলো প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসেস এর বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে চীনের বেইজিং এয়নমেড কোম্পানির আড়াইশর বেশি ভেন্টিলেটর।

করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ করে কৃত্রিমভাবে শ্বাস নিতে সহায়তা করে এই যন্ত্র। কিন্তু চীন থেকে কেনা ভেন্টিলেটরগুলো মূলত নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম নয় এবং সেগুলো ভালোভাবে পরিস্কার করা যায় না।

এমন অভিযোগ যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের। আইসিইউতে এসব ভেন্টিলেটর ব্যবহার করতে থাকলে গুরুতর অসুস্থ রোগীদের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা তাদের।

এর আগেও চীনের ফেস মাস্ক, পিপিই এবং করোনা টেস্ট কিটের মান নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপের বিভিন্ন দেশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর