যশোরে করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তিমূলক পোষ্ট দেয়ায় যুবক গ্রেফতার

করোনা ভাইরাস ও সরকারী কার্যক্রম নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোষ্ট দেয়ার অপরাধে যশোরে মোঃ নূরুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ মে) বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া থেকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর সদস্যরা।

এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুইটি সীম কার্ড, একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নূরুজ্জামান বাঘারপাড়া থানার নারিকেলবাড়ীয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার মোঃ নূরুজ্জামান করোনা ভাইরাস ও সরকারী কার্যক্রম নিয়ে বিভ্রান্তিমূলক পোষ্ট ফেইসবুক পেইজের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রীসহ উচ্চপদস্থ পর্যায়ের ব্যক্তিবর্গের সমালোচনা পূর্বক সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও জনগনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা তথ্য প্রচার করায় তাকে গ্রেফতার করে র‍্যাব—৬ এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন—২০১৮ এর ২৫(২), ২৯(১), ৩১(২) ধারায় যশোর জেলার বাঘারপাড়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর