বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে দুঃস্থ ও অসহায়দের মাঝে সবজি ও খাদ্য সামগ্রী (ইফতার) বিতরণ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। শুক্রবার (১লা মে) বিকালে ঢাকার সাভারের আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় একহাজার হতদরিদ্রদের মাঝে খাবার ও সবজি বিতরণ করা হয়।
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ ও আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফের ব্যক্তিগত অর্থায়নে এই ইফতার সামগ্রী ও সবজি বিতরণ করা হয়। এ আয়োজন সফল হতে তাদেরকে সহযোগিতা করেছেন আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত পাপ্পু ও আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা মিল্টন মন্ডল।
এই ইফতার ও সবজি বিতরণকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত থেকে এসব সামগ্রী এক হাজার হতদরিদ্রদের মাঝে বিতরণ করে।

গনমাধ্যমকে এসময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাধারণ মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগের সারা দেশের সকল ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা দাঁড়িয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ এবিষয়ে অন্যান্য ইউনিটের মতো তাদের এলাকায় করোনা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি সহ নানা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান এবং ঘরে ঘরে অসহায় দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ এখানে তাদের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে সবজি ও ইফতার বিতরণ করা হয়েছে।

গণমাধ্যের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, যেসব ইউনিটের ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মেয়াদোত্তীর্ণ কমিটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ, আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ, আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত পাপ্পু ও আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা মিল্টন মন্ডল প্রমুখ সহ ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ এবং আশুলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এই ইফতার বিতরণ সহ ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের চলমান কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ ও আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ।
বার্তা বাজার / ডাব্লিও.এস