সিরাজদিখানে নতুন ৯ জনের করেনা শনাক্ত, ১৩ বাড়ি লকডাউন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হওয়ায় পৃথক ৪ গ্রামের ১৩ বাড়ি লকডাউন করেছে প্রশাসন। শুক্রবার (১ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার ওই বাড়ি গুলো লকডাউন করেন।

শুক্রবার সকালে এ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন নার্সসহ ৯ জনের করোনা শনাক্ত হয় বলে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, করোনা আক্রান্ত ও স্বজনদের ১৩ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এরমধ্যে লতব্দী গ্রামের ৪ বাড়ি, ভাটিমভোগ গ্রামের ৫ টি বাড়ি, রশুনিয়া ১ বাড়ি ও ইছাপুরা গ্রামের ৩ বাড়ি লকডাউন করা হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের যাদের করোনা পরিক্ষায় নেগেটিভ আসছে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ চালাবে। আরো জানান, এ উপজেলায় মোট ২৩ জন করোনা আক্রান্ত হয়েছে এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর